সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

বদলগাছীতে প্রেমিকাকে অপহরণ চেষ্টায় প্রেমিক আটক


ফিরোজ হোসেন, বদলগাছী - নওগাঁ প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2022-12-16 17:11:45
বদলগাছীতে প্রেমিকাকে অপহরণ চেষ্টায় প্রেমিক আটক

নওগাঁর বদলগাছীতে প্রেমিকাকে অপহরণ চেষ্টায় প্রেমিককে আটক করেছে থানা পুলিশ।

গত বুধবার (১৪ই ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউপির গোরশাহী রাস্তায় টয়রা গ্রামের রব্বানির রাইচ মিলের সামনে থেকে প্রেমিকা শ্রাবনী রানী (২১) কে প্রাইভেটকারে তুলে নিয়ে যাবার সময় ছোট বাচ্চার চিৎকারে প্রেমিক সহ গাড়ীর ড্রাইভারকে আটক করে এলাকাবাসী।

এসময় ব্যবহৃত পাইভেট কারটি স্থানীয় এলাকাবাসী ভাংচুর করে প্রেমিক বিষ্ণু চন্দ্র ও সহযোগী গাড়ী চালক রেজাউলকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার (রেজি নং ঢাকা মেট্টো- গ- ৩৭-৪৮১৯) সহ দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রেমিকা শ্রাবণী রাণী (২১) বাদী হয়ে বুধবার রাতেই থানায় একটি অপহরণ মামলা করে।

অপহরণ মামলায় আটককৃত বিষ্ণু চন্দ্র বর্মন (২৮) মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের রায়পুর গ্রামের জগদীশ চন্দ্র বর্মনের ছেলে ও গাড়ীর ড্রাইভার রেজাউল হক (২৫) জেলার আত্রাই উপজেলার বান্দাই খাড়া সন্ন্যাসবাড়ী গ্রামের আব্দুল কালাম আজাদের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত প্রেমিক বিঞ্চু চন্দ্র বর্মণ সম্পর্কে শ্রাবণী রাণীর মামাতো ভাই। দীর্ঘ কয়েক বছর ধরে তাদের সম্পর্ক। শ্রাবনীর বাড়ীতে বিয়ের জন্য বিষ্ণু প্রস্তাবও দিয়েছে। কিন্তু শ্রাবণীর পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় গত বুধবার বিকেলে উভয়ই পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। পালানোর সময় শ্রাবনীর সাথে থাকা বাচ্চার চিৎকার শুনে এলাকাবাসী এসে উভয়কে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, শ্রাবনীর পরিবার বিষ্ণুর সাথে বিয়ে দিবে না এই কথা বিষ্ণুর পরিবারকে জানিয়ে ছিলো। তাই তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান বলেন, এ ব্যা্যপারে শ্রাবনী রানী বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা করেছে। গত বৃহস্পতিবার দুপুরে আসামীদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম