রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে মাগুরা বিলে পানি শুকিয়ে মাছ ধরার অভিযোগ


উত্তাল মাহমুদ - স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2022-12-08 12:58:15
নওগাঁর আত্রাইয়ে মাগুরা বিলে পানি শুকিয়ে মাছ ধরার অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে বিলের পানি সেচে মাছ ধরার অভিযোগে উঠেছে। সে অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের নবাবেরতাম্বু গ্রামের মাগুরা বিলে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা সিনয়ির মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ। 


উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, স্থানীয় মৎস্যজীবীরা সহ এক প্রভাবশালী মহল মাগুরার বিলের শ্যালো মেশিন বসিয়েছে পানি শুকিয়ে মাছ ধরার প্রক্রিয়া শুরু করেছে। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে আমরা অভিযান পরিচালনা করে তাদের অবৈধ স্থাপনা উচ্ছেধ করা এবং তাদের সেচের জন্য শ্যালো মেশিন উঠিয়ে দেয়া হয়েছে। এবং তাদের পানি শুকিয়ে মাছ ধরাতে নিষেধ করা হয়েছে। 


দেশি প্রজাতির মাছ বিলপ্তির হাত থেকে রক্ষার জন্য উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। সেখানে তারা শ্যালো মেশিন দিয়ে পানি শুকিয়ে মাছ ধরার কারণে মাছের প্রজনন ধ্বংস হওয়ার পাশাপাশি বিলিন হয়ে যাচ্ছে জলজউদ্বিধ। 


এবিষয়ে পাঁচুপুর ইউনিয়ন মৎস্য সমিতির সভাপতি সাইদুরের সাথে মুঠোফনে কথা হলে তিনি জানান, কে বা কাহারা অভিযো দিয়েছে তা আমার জানানায়। আমরা সেখানে থাকার জন্য ভাওর তৈরি করে মাছ ধরতাম।