নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২১ দিন পর লাশ উদ্ধার করতে পেরেছে আত্রাই থানা পুলিশ। গত ৯ নভেম্বর বুধবার শ্রীধর গুরনই এলাকার নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় হযরত আলীর ৬ বছরের শিশু ইব্রাহিম।
অনেক খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে ১১ নভেম্বর আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করে নিখোঁজের বাবা। নিখোঁজের ১৫ দিন পর ইব্রাহিমের বাবার মোবাইলে ৬ লক্ষ ৩০ হাজার টাকা চেয়ে ম্যাসেজ পাঠাই বুলবুল নামের এক যুবক। ম্যাসেজে আরও লেখা ছিল টাকা দিলে ছেলের সাথে কথা বলতে দিবে। তৎক্ষণাৎ ইব্রাহিমের বাবা থানায় জানালে ওসি তারেকুর রহমান সরকারের সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম ম্যাসেজের সূত্র ধরে উন্নত তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে বুলবুলকে গ্ৰেফতার করতে সক্ষম হয়। বুলবুলের শিকারোক্তি অনুযায়ী ৩০ নভেম্বর রাতে এসআই জাহাঙ্গীর আলম ও মোশাররফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীধর গুরনই এলাকার রাজ্জাকের মিলঘাটের সামনে নদীর পার বাধা ব্লকের নিচ থেকে উদ্ধার করা হয় শিশু ইব্রাহিমের লাশ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম