সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁর রাণীনগরে বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত


উত্তাল মাহমুদ - স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2022-11-15 23:49:30
নওগাঁর রাণীনগরে বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও নিকাহ্ রেজিস্ট্রার গণের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাণীনগর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান। 

এ সময় তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে সব সময় সবাইকে সচেতন থাকতে বলা হয়। তারপরেও অনেকেই গোপনে বাল্য বিয়ে দেন। আবার কিছু চক্র অর্থের লোভে বিভিন্ন কৌশলে বাল্যবিবাহ রেজিস্ট্রী করে আসছেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে এই উপজেলায় অনেক বাল্য বিয়ে বন্ধও করেছি।

তিনি আরও বলেন, উপজেলার কোথাও যদি নাবালক মেয়েকে বাল্য বিয়ে দেয় ও কোন কাজী যদি সেই বাল্য বিয়ে রেজিস্ট্রী করেন এবং বাল্য বিয়ে দিতে যদি কেউ কোনরকম সহযোগীতা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় উপজেলার ইউ.পি চেয়ারম্যানগণ, নিকাহ্ রেজিস্ট্রার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম