সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল যুবকের


DhakaReport24.com || 2022-11-11 20:11:45
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল যুবকের

নওগাঁর ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গণেশ সিং (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের সিংগারুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গণেশ সিং সিংগারুল গ্রামের গ্রামপুলিশ বিজেত সিং-এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে গণেশ সিং তার বাড়ির টিনের চালায় উঠে ব্রাজিলের পতাকা টাঙানোর চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম