সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় ডেটিং সাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন, গ্রেফতার ৮


আব্দুল মাজিদ সম্রাট - নওগাঁ
DhakaReport24.com || 2022-10-21 08:58:30
নওগাঁয় ডেটিং সাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন, গ্রেফতার ৮

নওগাঁর মহাদেবপুরের মাতাজিহাট এলাকায় অভিযান চালিয়ে ডেটিং সাইটের মাধ্যমে অবৈধভাবে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে আট যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদের জেল হাজতে পাঠিয়েছে মহাদেবপুর থানা পুলিশ।


আটককৃতরা হলেন, উপজেলার রাইগাঁ গ্রামের ননী গোপালের ছেলে অন্তর দেবনাথ (২০), আতুরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন মানিক(২০), রফিকুল ইসলামের ছেলে নাজমুল হাসান (২০), মোঃ পিন্টুর ছেলে মোঃ সাখাওয়াত হোসেন (১৯), মৃত মফিজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন রতন (১৯), মন্টু মোল্লার ছেলে মোঃ মামুন হোসেন (২২) ও বিড়মগ্রাম গ্রামের নাসির আলীর ছেলে নাঈম হোসেন (২১) ও পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার ফহিমপুর গ্রামের রমেন চন্দ্রের ছেলে বাধন কুমার রকি (২২)।


র‌্যাব-৫ সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নওগাঁর মহাদেবপুর থানার মাতাজিহাট গ্রামে আটককৃতদের ল্যাপটপ ও বিভিন্ন সরঞ্জামাদিসহ আটক করা হয়। আটককৃতরা পরস্পরের সহায়তায় ডেটিং ওয়েব সাইটের মাধ্যমে প্রতারণা করার উদ্দেশ্যে নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন মেয়ে মানুষের পরিচয় ধারণ করে ডেটিং করেন এবং এতে তারা বিভিন্ন নামীয় আইডি ব্যবহার করে তাদের নিজ নামীয় ব্যবহৃত মোবাইলের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন করার জন্য বিভিন্ন অ্যাপ এবং গ্রুপের মাধ্যমে ডলার গ্রহণ করে এবং সেই ডলার টাকায় রূপান্তরিত করে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা লেনদেন করে ডিজিটাল প্রতারণা করে আসছে।


মামলার দায়িত্বপ্রাপ্ত এস আই আঃ মতিন বলেন, আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলেও জানান তিনি।