সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

আত্রাইয়ে মারপিটের অভিযোগ চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে 


ফরহাদ মিয়া- আত্রাই প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-09-21 23:29:15
আত্রাইয়ে মারপিটের অভিযোগ চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে 

নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল নিয়ে ডিলারের সাথে দ্বন্দ্বের জেরে সালেক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে বাড়ী থেকে ডেকে এনে মারপিটের অভিযোগ ওঠেছে। এতে আহত হয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন সালেক হোসেন। আহত সালেক উপজেলার মির্জাপুর গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে। 

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , মেম্বার ও ডিলারসহ সাত জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

ভুক্তভোগী সালেক হোসেন জানান, সোমবার দুপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি দরের চাল নেয়ার জন্য ভবানীপুর বাজারে ডিলারের ঘরে যান। এ সময় লাইনে দাঁড়ানো একজন মহিলা চাল নিতে এক হাজার টাকার নোট বের করে দেয়। এতে ডিলার ওই মহিলাকে ভাংতি টাকা দিতে বলেন। ওই সময় ডিলারদের কাছে কেন ভাংতি টাকা নেই এমন মন্তব্য করলে ডিলার ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে সালেককে মারপিট করে বের করে দেয়। পরে চাল না নিয়েই সালেক বাড়ীতে ফিরে যায়। কিছুক্ষণ পর স্থানীয় মেম্বার শাহাদাৎ হোসেনসহ কয়েকজন তার বাড়ী গিয়ে ডেকে ভবানীপুর বাজারে সোনালী ব্যাংকের নিচে আনলে চেয়ারম্যান মামুনুর রশিদসহ কয়েকজন তাকে বাঁশ দিয়ে মারপিট করে জখম করে। 

সালেক দাবি করে আরো বলেন, তৎক্ষণাৎ চিকিৎসা নিতে যেতে চাইলে চেয়ারম্যান ও তার লোকজন নানাভাবে হুমকি দিয়ে চিকিৎসা নিতে দেয়নি। পরে রাত অনুমান সাড়ে দশটা নাগাদ আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় সালেকের মা সহিদা বেওয়া সুষ্ঠু বিচারের আসায় বাদী হয়ে চেয়ারম্যান, মেম্বার, ডিলারসহ সাত জনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ডিলার আব্দুর রশিদ বলেন, সালেক চাল নিতে এসে ভাংতি টাকাকে কেন্দ্র করে নানান অশ্লীল ভাষায় গালাগালি করছিল। এ সময় গোলমাল থামাতে তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। পরে চেয়ারম্যান তাকে ডেকে এনে চর থাপ্পর মেরে সমাধান করে দিয়েছে।

স্থানীয় মেম্বার শাহাদাৎ হোসেন বলেন, চাল নিতে গিয়ে ডিলারের সাথে যে ঝামেলা হয়েছিল তা সমাধানের জন্য সালেককে বাড়ী থেকে ডেকে এনেছিলাম। পরে চেয়ারম্যান তাকে চর থাপ্পর দিয়ে সমাধান করে দিয়েছে।  অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ডিলারের ঘরে চাল নিতে গিয়ে হট্রগোল করছিল সালেক। আমরা শুধু হট্রগোল থামিয়ে সমাধান করে দিয়েছি। সেখানে মারপিটের কোন ঘটনা ঘটেনি। 

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম