সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নওগাঁ

আত্রাইয়ের গৌড় নদী থেকে বালু উত্তোলন: ভ্রাম্যমান আদালতের হানা


আত্রাই প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-18 15:49:15
আত্রাইয়ের গৌড় নদী থেকে বালু উত্তোলন: ভ্রাম্যমান আদালতের হানা

নওগাঁর আত্রাইয়ের গৌড়নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে পনের দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম অভিযান চালিয়ে এই সাজাপ্রদান করেন। 

সাজাপ্রাপ্তদের রবিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ২৩ অক্টোবর ঢাকা রিপোর্ট ২৪.কমসহ বেশ কয়েকটি পত্রিকায় নিউজ প্রচার হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকতেখারুল ইসলাম বলেন, আত্রাইয়ের গৌড়নদীর গুড়নই নামক স্থান থেকে সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী চার জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ততরা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার চরণখোলা গ্রামের আব্দুল হান্নান (৪৫), হান্নানের ছেলে রাকিব হোসেন (২২), একই গ্রামের সোহাগ হোসেন (২১) এবং নাটোরের গুরুদাসপুর গ্রামের হাসান আলী (২১)। সাজাপ্রাপ্তদের রবিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে আত্রাই থানা পুলিশ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম