সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নওগাঁ

দেশি মাছ চাষে মনোযোগী হতে হবে খাদ্যমন্ত্রী


নিয়ামতপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-09 16:11:00
দেশি মাছ চাষে মনোযোগী হতে হবে খাদ্যমন্ত্রী

দেশি মাছের ফেরাতে মাছ চাষে মনোযোগী হতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে মাছের পোনা ছাড়ার সময় এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, মৎস্য আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ আমাদের সবাইকে রক্ষা করতে হবে।

পাশাপাশি সবার মধ্যে মাছ চাষের আগ্রহ বাড়াতে হবে। বর্তমান সময়ে অনেক তরুণ যুবক লেখাপড়া শেষে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছে। তারা লাভবানও হচ্ছে। বাংলাদেশ এখন সবদিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি, মৎস্য উৎপাদনের দিক দিয়েও আমরা স্বয়ংসম্পূর্ণ হবো।

মন্ত্রী আরোও বলেন, খাল বিলে এবং নদ-নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে হবে। এবং দেশি মাছের ঐতিহ্য ফেরাতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমুখ।

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় উপজেলায় মোট ১০টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে। ২০২২-২৩ অর্থবছরের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্প ও উপজেলা পরিষদ চত্বর পুকুরে ৩৩৫ কেজি মাছের পোনা ছাড়া হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/রাব্বি /আরএএম