সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নিয়ামতপুরে ওএমএসের চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন


নিয়ামতপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-01 14:55:15
নিয়ামতপুরে ওএমএসের চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন

সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে ওএমএসের আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল খোলাবাজারে ওএমএস চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে নিয়ামতপুর সদরের বাবুবাজারে ওএমএস চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারুক সুফিয়ান। এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক ইমরান আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরকার কামাল উদ্দিন, সহ- উপপ্রচার সম্পাদক ও সদরের ওএমএসের ডিলার সেলিম রেজা রিপন , সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মেম্বার নরুল ইসলাম রতন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, সরকারের ন্যায্য মূল্যে (ওএমএস) এর আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকার অসহায় হতদরিদ্র মানুষের জন্য ভর্তুকি দিয়ে ওএমএসের চাল খোলাবাজারে বিক্রি করছেন, যাতে নিম্ন আয়ের মানুষেরা যেন খাদ্য সংকটে না পড়ে। চাল বিতরণে কেউ যদি অনিয়ম করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম