নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় সহকারী কমিশনারের কার্যালয়ে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক নান্দনিক পরিবেশে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহান সা, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসকাবের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, নিয়ামতপুরে উন্নয়নে সহকারী কমিশনার যে ভূমিকা রেখেছেন, তা আমরা কখনো ভুলব না। তিনি উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তিনি সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। তাঁর কর্মগুণের কারণে নিয়ামতপুর উপজেলাবাসী তাকে আজীবন মনে রাখবে।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম