সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

অবৈধ সার মজুদ রাখায় ৭০ হাজার টাকা জরিমানা


নিয়ামতপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-24 16:49:45
অবৈধ সার মজুদ রাখায় ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে রাসায়নিক সার মজুদের দায়ে দুই আলু ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার  দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম। এ সময় তাদের গোডাউনে অবৈধভাবে মজুদকৃত ১৪ শত বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করা হয়। অবৈধভাবে সার মজুদের দায়ে আমরুল ইসলামকে ৫০ হাজার টাকা ও ফিরোজ খানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা যায়, ফিরোজ ও আমরুল তারা দু'জনে প্রতি বছরে আলু চাষাবাদ করে থাকেন। এবারও  প্রায় ২ শত ১০ বিঘা আলু চাষাবাদ করার জন্য সার মজুদ করছিলেন। তাদের আলু চাষাবাদ করার জন্য যে পরিমাণ সার প্রয়োজন সে পরিমাণ সার গুদামে রেখে বাকি সারগুলো কৃষি কর্মকর্তার মাধ্যমে সাধারণ কৃষকদের মাঝে বিক্রয় করার নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনজুরুল আলম জানান, অবৈধভাবে সার মজুদ রাখায় সার ব্যবস্থাপনা আইনে দু'জনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় শ্রীমন্তপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন ইকবাল, নজরুল ইসলাম সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম