নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী এক কলেজপড়ুয়া ছাত্রীকে ধর্ষণ মামলায় শ্রী আফাল মাহাতো(২২) নামে এক যুবককে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ। ধর্ষণ মামলার পর আসামিকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়। কলেজপড়ুয়া ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শ্রী আফাল মাহাতো উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা গ্রামের মৃত ধনা মাহাতোর ছেলে। আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।
এজাহার সূত্রে জানা যায়, নিয়ামতপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ঐ মেয়েটিকে কলেজে আসা যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত করা সহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল শ্রী আফাল মাহাতো। এক পর্যায়ে সে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ০৯.০৭.২০২২ তারিখে মেয়েটি বাবা মায়ের সাথে রাতের খাবার শেষে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। ঐ রাতে আনুমানিক ১১ টায় আফাল মাহাতো মেয়েটির ঘরে প্রবেশ করে, ঘরের দরজা বন্ধ করে, ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ের চিৎকারের শব্দ শুনে পরিবারের লোকজন এগিয়ে আসলে দরজা খুলে ধর্ষক পালিয়ে পায়।
মেয়ের বাবা নরেশ মাহাতে জানায়, ঐ রাতেই আমি সহ গ্রামবাসীরা ধর্ষক আফাল মাহাতোর বাড়িতে গেলে তিনি পরের মাসে লগ্ন দেখে আমার মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। আমরা আদিবাসী মানুষ তাই ঘটনা কাউকে জানাইনি। পরের মাস আসার আগেই বিয়ের বিষয়ে আফাল মাহাতোকে বলতে গেলে সে এক বাক্যে বলে, আমার মেয়েকে সে বিয়ে করতে রাজি না। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করি।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম