রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

রাণীনগর ৪ কেজি গাঁজাসহ দুইজন আটক।


নওগাঁ প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-08-19 15:08:00
রাণীনগর ৪ কেজি গাঁজাসহ দুইজন আটক।

নওগাঁর রাণীনগর থানা মাদক বিরোধী অভিযানে চার কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলো উপজেলার পশ্চিম বালূভরা গ্রামের ছায়ের আলীর ছেলে শ্যামল মৃধা (৩৬) এবং একই এলাকার পূর্ব বালুভরা গ্রামের ময়েজ শাহার ছেলে রিন্টু শাহা  (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা রুজু করা হয় ।

থানার ওসি আবুল কালাম আজাদ বলেন এদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে দুইজন মাদক ব্যবসায়ী নওগাঁ সদরের কাঠালতলী মোড় থেকে পায়ে হেটে মাদক নিয়ে রাণীনগরের দিকে আসছে। 

এমন তথ্যের ভিত্তিতে এসআই সাজ্জাদ হোসেনসহ  ফোর্স পাঠানো হয়। পরে ওই দুইজন মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম বালূভরা ডালপট্টি পাড়া এলাকায় পৌছলে পুলিশ তাদেরকে তল্লাশী করে। তল্লাশির সময় শ্যামল মৃধার নিকট থেকে দুই কেজি এবং রিন্টু শাহার নিকট থেকে দুই কেজিসহ মোট চার কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশজুড়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এই মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম