সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নওগাঁ

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১, আহত ১


নিয়ামতপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-16 16:44:45
নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১, আহত ১

নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় খোকন চৌধুরী (৩৬) নামে এক ব্যক্তি নিহত ও মোহাম্মাদ মইন মন্ডল (৩২) এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।  

মঙ্গলবার(১৬ আগস্ট) সকাল সাড়ে ৬ টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত খোকন চৌধুরী নওগাঁ জেলার মান্দা উপজেলার খাস মান্দা গ্রামের ফাইম চৌধুরীর  ছেলে এবং আহত মোহাম্মাদ মইন মন্ডল একই উপজেলার গাগড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খোকন চৌধুরী ও আহত মোহাম্মাদ মইন মন্ডল পেশায় ব্যবসায়ী ও মাদকসেবী। তারা দুজনে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া বাজারে মাদকসেবন করে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে ভাদরন্ড মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে তাদের। 

আহত অবস্থায় দুজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে খোকন চৌধুরীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। মোহাম্মাদ মইন মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

থানার ওসি হুমায়ন কবির জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম