শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

দেশে ফিরে সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেন সাকিব 


DhakaReport24.com || 2022-03-10 03:32:45
দেশে ফিরে সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেন সাকিব 

নানা কাণ্ডে আলোচিত সাকিব আল হাসান বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সোয়া ৯টায় দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। তবে এদিন বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। সেখানে উপস্থিত সংবাদকর্মীদের এড়িয়ে যান তিনি।

দুবাই যাওয়ার আগে বিশ্রামের কথা জানিয়েছিলেন সাকিব। নানা নাটকীয়তার পর সেটি মেনে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় দুই মাস আপাতত সাকিব বিশ্রামে থাকবেন সব ধরনের ক্রিকেট থেকে। 

মূলত আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না সাকিব। এজন্য বোর্ডের কাছে নিজের প্রস্তাব জানিয়ে বলেন, আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে চান। সাকিবের সে প্রস্তাব আমলে নিয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে ‘ছুটি’ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে দেশে ফিরে বিশ্রাম পাওয়ার বিষয়ে এখনো মুখ খোলেননি সাকিব।


ঢাকারিপোর্ট২৪/এমএইচ/আরএএম