বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম স্কোয়াড ঘোষণা, আছেন যারা


DhakaReport24.com || 2026-11-04
মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম স্কোয়াড ঘোষণা, আছেন যারা

আন্তর্জাতিক ফুটবলে মেসির বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তির পর দল পুনর্গঠনের পথে হাঁটছেন কোচ লিওনেল স্কালোনি। সেই পরিকল্পনার অংশ হিসেবে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। দলে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ ফুটবলার, যাঁদের মধ্যে আছেন চেলসির ডিফেন্ডার আরন আনসেলমিনো।

বছরের শেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নতুন মুখ ২১ বছর বয়সী আনসেলমিনো। বোকা জুনিয়র্স থেকে চেলসিতে যোগ দেওয়া এই সেন্টারব্যাক এবারই প্রথম আর্জেন্টিনার জাতীয় দলের মূল স্কোয়াডে ডাক পেয়েছেন। তরুণ এই ডিফেন্ডারকে সুযোগ দেওয়ার মধ্য দিয়ে ভবিষ্যতের রক্ষণভাগ গড়ার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি।

দলে ফিরেছেন রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল ও সেন্টারব্যাক মারিয়ানো ত্রোইলো। ২৩ বছর বয়সী ত্রোইলো এর আগে ২০২৫ সালের মে মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ডাক পেয়েছিলেন। তবে সেবার মাঠে নামার সুযোগ হয়নি তার।

অন্যদিকে, ২৯ বছর বয়সী মন্তিয়েলও দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন। গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর এই প্রথম আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পেলেন তিনি।

তবে ঘোষিত দলে নেই বেশ কয়েকজন পরিচিত খেলোয়াড়। রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো ও নিকোলাস গঞ্জালেসকে এবার বিবেচনায় রাখেননি স্কালোনি। চোটের কারণে অনুপস্থিত নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো ও স্ট্রাইকার লাওতারো মার্তিনেজও।

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। চোয়ালের চোটে অস্ত্রোপচারের পর এখনো ক্লাব চেলসির হয়ে মাঠে ফিরতে পারেননি তিনি। তা সত্ত্বেও তাকে দলে রেখেছেন স্কালোনি। 

আর্জেন্টিনার ২৮ সদস্যের দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (চেলসি), হেরোনিমো রুলি (ম্যানচেস্টার সিটি), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট)।


ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), অগাস্টিন জিয়াই (পালমেইরাস), আরন আনসেলমিনো (চেলসি), মারিয়ানো ত্রোইলো (পার্মা), লিওনার্দো বালের্দি (রোমা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো মেদিনা (বায়ার লেভারকুসেন), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), রোমান ভেগা (জেনিত)।


মিডফিল্ডার: এজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), মাক্সিমো পেরোনে (কোমো), এজেকিয়েল পালাসিওস (ইপসউইচ টাউন), ভালেন্তিন বার্কো (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো)।


ফরোয়ার্ড: মাতিয়াস সুলে (রোমা), ফ্রাঙ্কো মাস্তানতুওনো (ফিওরেন্তিনা), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), থিয়াগো আলমাদা (রিভার প্লেট), হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস), সান্তিয়াগো কাস্ত্রো (রোমা), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ)।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম