শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশে নাসুম


DhakaReport24.com || 2022-03-09 17:09:30
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশে নাসুম

টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাসুম আহমেদ। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন এই টাইগার স্পিনার।

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১০ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন এই বাঁহাতি।

নাসুমের রেটিং পয়েন্ট এখন ৬৩৭। তাছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছেন মুজিব-উর-রহমান। মুজিব নেমে গেছেন আটে, সাতে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়া।  

যথারীতি শীর্ষে রয়েছেন দক্ষিণ স্পিনার আফ্রিকার তাবরাইজ শামসি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগোলেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ্ জাজাই। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ৬৩৩ রেটিং নিয়ে রোহিত শর্মাকে পেছনে ফেলে ১৩তম স্থানে রয়েছেন এ ব্যাটার।

২৭ নম্বরে রয়েছেন বাংলাদেশের ওপেনার নাঈম শেখ। ৫১৬ রেটিং নিয়ে ৩৪তম স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ৬০ রানের সুবাধে এগোলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে অবস্থান করছেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম