শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে


DhakaReport24.com || 2025-10-03
অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে

সবশেষ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল জিম্বাবুয়ে। গত বিশ্বকাপে মূল পর্বের টিকিট না পাওয়ায় হতাশ হতে হয়েছিল রোডেশিয়ানদের। তবে আগামী বছর তবে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।

ঘরের মাঠে কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়। এতে স্বপ্নভঙ্গ হয়েছে কেনিয়ার। ২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল তারা। এরপর আর কখনওই মূল আসরে জায়গা করতে পারেনি।

টস জিতে আগে ব্যাট করে কেনিয়া ৬ উইকেটে করে ১২২ রান। দলের হয়ে রাকেপ প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৫ রান। ১২৩ রানের লক্ষ্য সহজেই তুলে ফেলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট খেলেন ২৫ বলে ঝড়ো ৫১ রানের ইনিংস। ৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

শনিবার (৪ অক্টোবর) ফাইনালে মুখোমুখি হবে নামিবিয়া ও জিম্বাবুয়ে। দুই দলই এখন আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

এদিকে  ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে দুই স্বাগতিক ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।

উল্লেখ্য, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। যা অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম