শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

অভিষেকের ঝড়ে জয়ে ফিরল হায়দরাবাদ


DhakaReport24.com || 2025-04-13
অভিষেকের ঝড়ে জয়ে ফিরল হায়দরাবাদ

অভিষেক শর্মার ঝড়ো সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদ ২৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ফেললো ১১ বল বাকি থাকতে, তাও ৮ উইকেট হাতে রেখে। টানা চার হারের পর এই ম্যাচ দিয়ে অবশেষে জয়ে ফিরল হায়দরাবাদ।

ব্যক্তিগত ২৮ রানে আউট হয়ে গিয়েছিলেন ইয়াশ ঠাকুরের বলে। কিন্তু আউট হয়েও বেঁচে গেলেন নো বলের কারণে। আর এই সুযোগ কাজে লাগাতে একটুও ভুল করলেন না সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটসম্যান। পাঞ্জাব কিংসের বোলারদের কাঁদিয়ে ৪০ বলে করেছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত থেমেছেন ৫৫ বলে ১৪১ রান করে। অভিষেকের এই ইনিংসটি আইপিএলে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। 

শনিবার রাতে হায়দরাবাদে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৪৫ রান করে পাঞ্জাব। তবে প্রীতি জিনতার দলের এই রানপাহাড়কেও সাদামাটা বানিয়ে ফেলে হায়দরাবাদ। অভিষেকের সেঞ্চুরির পর হায়দরাবাদ ম্যাচ জিতেছে ৮ উইকেটে। হাতে ছিল আরও ৯ বল।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক। দুজন মিলে পাঞ্জাবের বোলারদের রীতিমতো কচুকাটা করেন। এই জুটিতে ৮ম ওভারেই দলীয় ১০০ রান পেরিয়ে যায় হায়দরাবাদ। একপর্যায়ে মনে হচ্ছিল দুই ওপেনারই বোধ হয় ম্যাচ শেষ করে দেবেন।


তবে দলীয় ১৭১ রানে ফেরেন হেড। ফেরার আগে হেডের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৬৬ রান। হেডের বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন অভিষেক। তবে সেঞ্চুরি করেও সহজে থামেননি এই ওপেনার। ব্যাটিং ঝড়ে দলকে জয়ের দুয়ারে রেখেই শেষ পর্যন্ত ধরেছেন প্যাভিলিয়ানের পথ। ফেরার আগে ১৪ চার ও ১০ ছক্কায় নামের পাশে ঝলমলে ১৪১ রান। অভিষেকের বিদায়ের পর বাকি কাজ সারেন হাইনরিখ ক্লাসেন (২১*)।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। দুজন মিলে করেন ৬৬ রান। ১৩ বলে ৩৬ রান করে আউট হন প্রিয়াংশ।

এরপর দলীয় ৯১ রানে ফেরেন প্রভসিমরন। তার ব্যাট থেকে আসে ২৩ বলে ৪২। তবে পাঞ্জাবের হয়ে আসল ঝড়টা তোলেন শ্রেয়াস আইয়ার। ৩৬ বলে ৬ চার ও ৬ ছক্কায় করেন ৮২ রান। আর শেষ দিকে ১১ বলে অপরাজিত ৩৪ রান করেন মার্কাস স্টয়নিস। স্টয়নিসের ঝড়ের পর শেষ পর্যন্ত পাঞ্জাব থামে ২৪৫ রানে।

কিন্তু এই রানও শেষ পর্যন্ত পাঞ্জাবের ম্যাচ জেতার জন্য যথেষ্ট হয়নি। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এটি পঞ্চম ম্যাচে পাঞ্জাবের দ্বিতীয় হার। অন্যদিকে ৬ষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয় দিয়ে তলানি থেকে আটে উঠে এসেছে হায়দরাবাদ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম