শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

সাকিবের বরিশালের কাছে হারল মুশফিকের খুলনা


DhakaReport24.com || 2022-01-29 16:28:15
সাকিবের বরিশালের কাছে হারল মুশফিকের খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ তম ম্যাচে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্সকে হারিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭ রানে জয় পায় সাকিবরা ।

বরিশালের দেওয়া ১৪২ রানের টার্গেটে খেলতে নেমে ১২৪ রানে গুটিয়ে গেছে খুলনার ইনিংস। ১৯তম ওভারের শেষ বলে ৩৬ বলে ৪০ রান করা মুশফিুক আউট হলে খুলনার পরাজয় নিশ্চিত হয়।

খুলনার পক্ষে ইয়াসির আলী রাব্বি ২৩ ও থিসারা পেরেরা ১৯ রান করেন। আগের ম্যাচে এক রান করা সৌম্য সরকার আজ কোনো রানই করতে পারেননি।

বরিশালের পক্ষে বাাঁহাতি পেসার মেহেদি হাসান রান ৩ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া মুজিব-উর-রহমান ও জ্যাক লিন্টট ২টি করে উইকেট নেন।

টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বরিশাল। দলটির ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ওপেনিংয়ে নেমে খেলেন ৩৪ বলে ৪৫ রানের ইনিংস। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী জ্যাক লিন্টট করেন ১১ রান।

এছাড়া জিয়াউর রহমান ১০ ও নুরুল হাসান সোহান ৮ রান করে আউট হয়েছেন। খুলনার পক্ষে কামরুল ইসলাম, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট লাভ করেন মেহেদি হাসান, শরিফুল্লাহ ও সিকুগে প্রসন্ন ।