শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ‘ফেল’ সাকিব


DhakaReport24.com || 2025-01-09
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ‘ফেল’ সাকিব

গেল বছর কাউন্টি ক্রিকেটে শুধু একটি ম্যাচ খেলেছিলেন। বল হাতে ৯ উইকেট পেয়ে প্রশংসিত হয়েছিলেন। কিন্তু সেই পারফরম্যান্স কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সাকিব আল হাসানকে। কারণ সেই ম্যাচে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জেরে যে এখন বোলিং-ই করতে পারছেন না তিনি।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। বলেছে, পরীক্ষা দিয়ে পাশ করতে পারলেই ফের বোলিংয়ের অনুমতি পাবেন তিনি। প্রথমবারে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি সাকিব। তখনই তার ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ।

এবার শোনা যাচ্ছে, ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশন ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি সাকিব।  ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফির দলে সাকিবের থাকা না থাকা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বোলিংয়ে নিষেধাজ্ঞা নিশ্চয়ই তার পাকিস্তানের বিমানে চড়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দিচ্ছে। যদিও এখনো পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাসখানেকের বেশি সময় রয়েছে। তবে বোলিং অ্যাকশন নিয়ে বড়সড় বিপদেই পড়েছেন সাকিব, তা বলাই বাহুল্য।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম