শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

রোনালদিনহোকে রাফিনিয়ার কড়া জবাব


DhakaReport24.com || 2024-06-16 19:09:00
রোনালদিনহোকে রাফিনিয়ার কড়া জবাব

কোপা আমেরিকার আগ মুহূর্তে বর্তমান ব্রাজিল দল নিয়ে ঝাঁঝাল মন্তব্য করেন দেশটির বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো। জানিয়ে ছিলেন কোপা খেলা দেখবেন না তিনি। তার এই মন্তব্যের প্রভাব পড়েছে ব্রাজিল জাতীয় দলে। ব্রাজিলের অন্যতম কিংবদন্তির ফুটবলকে কড়া জবাব দিয়েছেন দেশটির তরুণ ফুটবলার রাফিনিয়া।

২০০২ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্যের কথা প্রত্যাখ্যান করে বার্সেলোনা তারকা বলেছেন, বর্তমান দলে দৃঢ়তা ও নিবেদনের কোনো ঘাটতি নেই। এ ছাড়া ইউরোর চেয়ে বিশ্বকাপ সহজ ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মন্তব্যের জবাবও দিয়েছেন এ ব্রাজিলিয়ান তারকা। আগামী ২০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা কাপ। এর আগে প্রস্তুতির জন্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। সেই ম্যাচগুলোতে সেলেসাওদের পারফরম্যান্স হতাশ করেছে রোনালদিনহো।

তিনি বলেন, ‘বর্তমান দলের নিবেদন, দৃঢ়তা, তাড়না বা উচ্ছ্বাস, কিছুই নেই। তাই ব্রাজিলের খেলা দেখব না।’ তার এমন মন্তব্যে হতবাক রাফিনিয়া। বলেন তার (রোনালদিনহো) এমন মন্তব্য পুরো দলের জন্য বিস্ময়কর এবং একটা বড় ধাক্কা, ‘আমি মনে করি, রোনালদিনহোর মন্তব্যের ব্যাপারে, আমার চেয়ে আপনাদেরই বেশি জানার কথা। তিনি কখনো আমাদের সঙ্গে এমন কথা বলেননি। উল্টো সবসময় আমাদের দলের প্রতি সমর্থন জানিয়েছেন। আমি তাকে আদর্শ মনে করি।’ এ সময় রাফিনিয়া আরও বলেন, ‘দলের সবাই, শুধু ফুটবলাররা নয়, যারা কাজ করছে, সবাই তাকে উদাহারণ হিসেবে দেখে। তাই এটি আমাদের জন্য বড় ধাক্কা ছিল। অবশ্যই আমরা তার সঙ্গে একমত নই। আমি তিন বছর ধরে দলে। দলের মধ্যে নিবেদন দেখি। এই জার্সি পরার গর্বটা অনুভব। আমি তার মন্তব্যের সঙ্গে একদমই একমত নই। দলের সবার প্রতিভা আছে।’ বার্সা তারকা আরও বলেন, ‘এ মন্তব্যের ব‍্যাপারে তার হয়তো কিছু জানা নেই।

তবে এটা জানি, ভিনিসিয়ুস জুনিয়রের কাছে জাতীয় দলের খেলা দেখার জন্য টিকেট চেয়েছেন তিনি।’ এ দিকে বিশ্বকাপের চেয়ে ইউরো কঠিন এমবাপ্পের এমন মন্তব্যের কড়া জবাব দেন লিওনেল মেসি। এ নিয়ে অবশ্য বিস্তারিত কথা না বলে ফরাসি তারকাকে গত বিশ্বকাপের ফাইনালের কথা মনে করিয়ে খোঁচা দেন রাফিনিয়া। তিনি বলেন, ‘তার জন্য দুর্ভাগ্য এবং আমাদের জন্য আনন্দের, সে (এমবাপ্পে) বিশ্বকাপের ফাইনাল ম্যাচ লাতিন আমেরিকার একটি দলের কাছেই হেরেছে।’ আগামী সোমবার (২৪ জুন) কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করবে ব্রাজিল।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম