শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

চেলসির জালে আর্সেনালের গোল উৎসব


DhakaReport24.com || 2024-04-24 12:27:45
চেলসির জালে আর্সেনালের গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে দাপুটে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখল আর্সেনাল। মঙ্গলবার (২৩ এপ্রিল) এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় দ্য গানার্স বাহিনী।

ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য দেখায় মাইকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচের চতুর্থ মিনিটে ডেক্লান রাইসের বাড়িয়ে দেওয়া বলে লিয়েন্দ্রো ট্রোসার্ডের গোলে লিড পায় আর্সেনাল। এরপর আরও বেশকিছু সুযোগ এসেছিল, তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে পারেননি রাইস-বুকায়ো সাকারা।

অ্যাঞ্জো ফার্নান্দেজ এবং নিকোলাস জনসনরাও সুযোগ কয়েকবার পেয়েছিলেন। তবে গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দ্য গানার্স।

দ্বিতীয়ার্ধে চেলসির জালে জোড়া আঘাত হানেন বেন হোয়াইট ও কাই হ্যাভার্টজ। ম্যাচের ৫২তম মিনিটে রাইসের বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন তিনি। মিনিট পাঁচেক পরেই গোল করেন হ্যাভার্টজ।

এরপর ম্যাচের ৬৫তম মিনিটে হ্যাভার্টজ এবং ৭০তম মিনিটে হোয়াইট গোলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাইকেল আর্তেতার শিষ্যরা।

এই জয়ে শীর্ষে ফিরলো গানাররা। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে আর্তেতার দল। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। এ ছাড়া দুই ম্যাচ কম খেলা ম্যানসিটির ৭৩ পয়েন্ট।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম