শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

ক্রিকেট উন্নতিতে সহযোগিতা চায় আর্জেন্টিনা


DhakaReport24.com || 2024-04-19 16:18:30
ক্রিকেট উন্নতিতে সহযোগিতা চায় আর্জেন্টিনা

ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলোর সি সেসা ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে তার সচিবালয়য়ে দেখা করে ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা চাইলেন। আর পাপন চাইলেন ফুটবলের উন্নয়নে সহযোগিতা। 

নাজমুল হাসান পাপন বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি, কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন আমরা দেব। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।’

বাংলাদেশ ক্রিকেট ও কাবাডিতে সহায়তা দেওয়ার পাশাপাশি ফুটবল ও হকিতে আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন পাপন। তিনি বলেন, ‘আমরা তাদের কাছ থকে কোচ নিতে পারি আবার আমাদের ছেলেমেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে আবার তারাও হকিতে বিশ্বমানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি, আবার তারা আমাদের কী দিতে পারে এ রকম একটা ডিটেইলস একে অন্যকে দেব। এরপর মূলত কাজ শুরু হবে।’ এ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম