শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

বাবরের অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন জাকা আশরাফ


DhakaReport24.com || 2024-04-07 19:30:45
বাবরের অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন জাকা আশরাফ

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। সম্প্রতি দ্বিতীয় দফায় সাদা বলের অধিনায়ক হয়েছেন তিনি। প্রথম দফায় বাবরের অধিনায়কত্ব ছাড়ার কারণ সম্পর্কে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান জাকা আশরাফ। 

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। ৯ ম্যাচে ৪টি জয় ও ৫টি হার ছিল তাদের। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্বও দিতে পারেননি বাবর। ব্যাট হাতে ৯ ম্যাচে ৪০ গড়ে ৩২০ রান করেছিলেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতায় বাবরকে শুধু টেস্ট ফরম্যাটে অধিনায়কত্ব করার প্রস্তাব দিয়েছিলেন জাকা আশরাফ। কিন্তু এক ফরম্যাটের জন্যও যদি বাবরকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কোনো সংস্করণেই বাবর অধিনায়কত্ব করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। 

লাহোরে পাকিস্তানের সংবাদমাধ্যমকে জাকা আশরাফ বলেন, ‘আমি বাবরকে লাল বলে নেতৃত্বে থাকতে প্রস্তাব দিয়েছিলাম। সাদা বলে নতুন কাউকে নিয়োগ দিতে চেয়েছিলাম। কিন্তু বাবর বলেছিল, যদি তাকে এক সংস্করণ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সব সংস্করণ থেকেই পদত্যাগ করবে।’

আশরাফ আরও বলেন, ‘আমি তাকে দলের একজন সাধারণ সদস্য হিসেবে খেলতে পরামর্শ দিয়েছিলাম। কেননা  এটা স্পষ্ট বুঝা যাচ্ছিল অধিনায়কত্বের চাপ ওর জন্য চ্যালেঞ্জিং ছিল।’

বাবর সরে যাওয়ার পর পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টির দায়িত্ব পান যথাক্রমে- শান মাসুদ ও শাহিন শাহ আফ্রিদি। মাত্র এক সিরিজ পরই আফ্রিদিকে সরিয়ে দেওয়া হয়। তবে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্বে বহাল আছেন মাসুদ। জাকা আশরাফ মনে করেন, টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আফ্রিদিকে আরও বেশি সময় দেওয়া উচিত ছিল। পাশাপাশি সাদা বলের নতুন অধিনায়ক বাবরের জন্য শুভকামনাও জানিয়েছেন আশরাফ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম