শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

টেস্ট দল থেকে বাদ পড়া হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরি


DhakaReport24.com || 2024-03-27 15:41:00
টেস্ট দল থেকে বাদ পড়া হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরি

টেস্ট অভিষেকের অপেক্ষায় ছিলেন তাওহিদ হৃদয়। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে সুযোগ না পাওয়া মিডল অর্ডার এই ব্যাটারকে দ্বিতীয় ম্যাচের দলে রাখা হয়নি। দল থেকে বাদ পড়ার পরদিনই ডিপিএলে ব্যাট হাতে ঝড় তুললেন হৃদয়। পূর্ণ করেছেন সেঞ্চুরি। ঝোড়ো ব্যাটিংয়ে ৮৪ বলে ১২৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন হৃদয়। 

টাইগার এই ব্যাটারের দুর্দান্ত ইনিংসে ভরে করে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে আবাহনী লিমিটেড।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টস জিতে আগে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায় রুপগঞ্জ টাইগার্স। এনামুল হক বিজয় এবং নাঈম শেখের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে আবাহনী। দুজনের জুটি থেকে আসে ৪৬ রান। ২৯ বলে ২৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান বিজয়।

দ্বিতীয় উইকেট জুটিতে জাকের আলী অনিককে নিয়ে এগোতে থাকেন নাঈম শেখ। ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি নাঈম। ৫৫ বলে ৩১ রান করে বিদায় নেন। এরপর দ্রুত আউট হয়ে গেছেন আফিফ হোসেন ধ্রুবও। ১৪ বলে ৭ রান করেন তিনি।

এরপর জাকের আলি ও তাওহিদ হৃদয়ের ব্যাটে এগোতে থাকে আবাহনীর ইনিংস। দুজনের জুটি থেকে আসে ১৪০ রান। জাকের শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ (৯৫ বলে ৭৮ রান) নিয়ে ফিরলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন হৃদয়। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৪ বলে ১২৫ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ছয় ছক্কায়। 

হৃদয়কে শেষ দিকে দারুণ সঙ্গ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৬ বলে ৪৩ রান করেছেন টাইগার এই অলরাউন্ডার। দুজনের ব্যাটে তিনশো ছাড়ানো সংগ্রহ পায় আবাহনী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম