শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

আপাতত শঙ্কামুক্ত মোস্তাফিজ


DhakaReport24.com || 2024-02-18 13:54:45
আপাতত শঙ্কামুক্ত মোস্তাফিজ

অনুশীলনের সময় বলে মাথায় আঘাত পাওয়া মোস্তাফিজুর রহমান আপাতত শঙ্কামুক্ত। ফিজের স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস টিম ম্যানেজমেন্ট সূত্র।

জানা গেছে, মাথায় সেলাই শেষে ইমপেরিয়াল হাসপাতাল থেকে তাকে টিম হোটেলে নেওয়া হবে। এ সময় ফিজকে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

ফিজের সর্বশেষ অবস্থা নিয়ে মিডিয়া ম্যানেজার খান নয়নের ভাষ্য, মোস্তাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঘরের ছেলে। এমন দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অফিসিয়ালরা সবাই হাসপাতালে চলে এসেছেন। এই মুহূর্তে মোস্তাফিজের কন্ডিশন স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করি, আজকের দিনের পর তার ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এর আগে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের স্ট্রেইট ড্রাইভে মাথায় বল লাগে দ্য ফিজের। মূলত বল করে ফেরার পথেই এই ঘটনা ঘটে।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা জানায়, আঘাতের পর তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। এবারের বিপিএলে এখন পর্যন্ত তার শিকার ১১ উইকেট। ৩২ রান খরচায় ৩ উইকেট চলতি বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম