শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক পেল টাইগাররা


DhakaReport24.com || 2024-02-12 19:49:45
তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক পেল টাইগাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের এপ্রিলে সাকিব আল হাসানকে টি-টোয়েন্টির দায়িত্ব দিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। এর প্রায় ৬ বছর পর গত আগস্টে সেই সাকিবের হাত ধরেই তিন ফরম্যাটে এক অধিনায়ক তত্ত্বে ফিরে যায় বাংলাদেশ। এবার এক সঙ্গে তিন ফরম্যাট থেকে দায়িত্ব ছাড়ায় সাকিবের নেতৃত্ব অধ্যায়ের ইতি ঘটল।

বিসিবির অন্য সব সভা থেকে এই সভার গুরুত্ব একটু বেশিই ছিল। কারণ, বিসিবির এই সভায় আলোচনার বিষয় ছিল নির্বাচক প্যানেল, বিশ্বকাপ তদন্ত রিপোর্ট, সাকিব আল হাসানের অধিনায়কত্ব এবং নতুন কোচ নিয়োগ।

গত বছর ওয়ানডে বিশ্বকাপে দল যাওয়ার আগেই সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বকাপের পর আর অধিনায়কের দায়িত্বে থাকতে চান না তিনি। বিশ্বকাপের পর ইনজুরির কারণে খেলতে পারেননি সাকিব। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয়েছিল শান্তকে। এছাড়া সাকিব এবার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে এমপি হন।

উল্লেখ্য, এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম