শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসছেন মিলার!


DhakaReport24.com || 2024-02-11 12:07:00
বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসছেন মিলার!

চলতি বিপিএলে বেশ বড় বড় নাম দিয়েই দল তৈরী করেছে ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজও। এরপরেও বিপিএলের পয়েন্ট তালিকায় ওপরের দিকে নেই ফরচুন বরিশালের নাম। এখন পর্যন্ত নিজেদের পুরো ছন্দ দেখাতে পারেনি দলটি। ফর্মের দিক থেকেও ধারাবাহিক নয় দলটি। বিপিএলের শেষপর্যায়ে এসে নিজেদের শক্তি বাড়াতে মরিয়া তারা। নজরটা এবার তাই বাইরের তারকার দিকে। 

এর আগেও বিদেশি তারকা দলে সমানভাবে ভিড়িয়েছে বরিশাল। শোয়েব মালিক, আহমেদ শেহজাদ তাদের প্রধান অস্ত্র। তবে নতুন করে আসছে আরও কিছু তারকা ক্রিকেটার। বিশেষ করে এসএ টোয়েন্টি এবং আইএল টি-টোয়েন্টি শেষ হওয়ার পর বিপিএলের সব দলই মরিয়া নতুন খেলোয়াড় দলে যোগ করতে। 

সেই তালিকায় ডেভিড মিলার নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। আগেই গুঞ্জন ছিল, মিলার আসছেন বরিশালের লাল শিবিরে। বরিশালের মালিক মিজানুর রহমান গতকাল বলেছেন, শেষের দিকে ৩-৪টি ম্যাচে বরিশালের হয়ে খেলবেন এই হার্ডহিটার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম