শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে লঙ্কান পেসার


DhakaReport24.com || 2024-02-04 17:16:45
মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে লঙ্কান পেসার

সাদা পোশাকে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই দুর্ঘটনার শিকার হলেন চামিকা গুনাসেকারা। ব্যাটিং করার সময় বল তার হেলমেটে আঘাত হানে। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) কলম্বো টেস্টের তৃতীয় দিনে এ ঘটনা ঘটে।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১০৭তম ওভারের ঘটনা। বল হাতে ছিলেন আফগানিস্তানের অভিষিক্ত পেসার নাভিদ জাদরান। তার করা বাউন্সারে ডাক করতে চেয়েছিলেন গুনাসেকারা। কিন্তু বলের বাউন্স কম থাকায় আঘাত হানে তার হেলমেটে।

এতটাই জোরে বল তার হেলমেটে আঘাত হানে যে, লং স্টপ অঞ্চল দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। ফলে এই বল থেকে ৪টি রানও পেয়েছে শ্রীলঙ্কা। গুনাসেকারার আঘাত গুরুত্বর হতে পারে ভেবে কনকাশন পরীক্ষা করেন চিকিৎসকরা। তবে সেখানে খুব একটা সমস্যা হয়নি। ফলে তিনি ব্যাটিং চালিয়ে যান।

তবে এরপর ৩ ওভারের মতো খেলা হয়েছে। ১১০তম ওভারে অস্বস্তি অনুভব করেন গুনাসেকারা। ফলে দ্রুত মাঠে ছুটে যান চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসায় স্বস্তি না ফেরায় তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

শ্রীলঙ্কা দলের টিম ম্যানেজারের বরাত দিয়ে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মাঠ ছাড়ার পর পর্যবেক্ষণের জন্য গুনাসেকারাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই পেসারের কনকাশন বদলি হিসেবে কলম্বো টেস্টের বাকি অংশে খেলছেন কাসুন রাজিথা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম