বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠল দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের টস দিয়ে। কুমিল্লার অধিনায়ক লিটন দাস টস করলেও জিতেছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
টস জিতে ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলেন, 'আমরা প্রথমে বল করতে চেয়েছিলাম। আমাদের দলে বেশ তরুণ খেলোয়াড় আছে। আমরা চেষ্টা করব তাড়াতাড়ি উইকেট নেওয়ার।'
টস হেরে আগে ব্যাটিং পেয়ে লিটন বলেন, 'উইকেট বেশ ভালো মনে হচ্ছে। আগে ব্যাট করলে ভালো হবে আশা করি। আমাদের তিনজন পেসার ও তিনজন স্পিনার আছে, ভালো ক্রিকেট খেলার অপেক্ষায়।'
দুর্দান্ত ঢাকা: মোহাম্মদ নাইম শেখ, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান শুক্কুর (উইকেট রক্ষক), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, উসমান কাদির।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক/উইকেট রক্ষক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফোর্ড, মুসফিক হাসান।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম