অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে এশিয়ার দলগুলোর চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে। শুক্রবার শুরু হওয়া টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। সকালে টস হেরে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ব্যাট করছে যুবা টাইগাররা।
ব্যাট করতে নেমে দুই ওপেনারের জুটিতে দারুণ শুরু পেয়েছে টাইগার যুবারা। আশিকুর রহমান শিবলি ও জিসান আলমের জুটি থেকে এসেছে ১৭.২ ওভারে ৭৪ রান। জুটি ভাঙে জিসানের বিদায়ে। তার ব্যাটে আসে ৫৬ বলে ৫টি চারে ৪২ রান। ২২ রানে অপরাজিত থাকা শিবলির সঙ্গে ব্যাট করতে নেমেছেন মোহাম্মদ রিজওয়ান।
বাংলাদেশ অ-১৯ একাদশ: আশিকুর রহমান, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, আদিল বিন সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোঃ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লা বরসন, ইকবাল হোসেন ইমন।
সংযুক্ত আরব আমিরাত অ-১৯ একাদশ: আরিয়ান শর্মা (উইকেট রক্ষক), ধ্রুব পরাশর, ইথান ডি'সুজা, আয়ান আফজাল খান (অধিনায়ক), তানিশ সুরি, আম্মার বাদামি, মারুফ বণিক, ওমিদ রহমান, অকশতত রাই, হার্দিক পাই, আয়মান আহমেদ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম