শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

ভারত বনাম নিউজিল্যান্ড: পরিসংখ্যানে এগিয়ে কারা?


DhakaReport24.com || 2023-11-15 10:47:30
ভারত বনাম নিউজিল্যান্ড: পরিসংখ্যানে এগিয়ে কারা?

ঘরের মাটিতে বিশ্বকাপে এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য ভারত। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা স্বাগতিকরা সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টানা নয়টি জয়ের আত্মবিশ্বাস নিয়ে। এদিকে এবারের আসরে কিউইরা মুদ্রার দুই পিঠই দেখেছে কিউইরা। টানা চার জয়ের পর টানা চার হারে আশঙ্কায় ছিল শেষ চারের জায়গা। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে টানা তৃতীয়বারের মত সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্ল্যাকক্যাপসরা। আজ মুম্বাইয়ে এ দুই দলই মুখোমুখি হবে ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে।

নিজেদের মাটিতে বিশ্বকাপ হওয়ায় স্বাভাবিকভাবেই এবারের আসরের ফেভারিটের তালিকায় এক নম্বরেই ছিল ভারতের নাম। তবে শুধু কন্ডিশনের সুবিধা পেয়েই নয়, ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে এমনকি মানসিকতায়ও টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলেছে স্বাগতিকরা। তারই সুবাদে প্রাথমিক পর্বের সবকটি ম্যাচেই দাপুটে জয়ই পেয়েছে রোহিত শর্মার দল।

ব্যাট হাতে ওপেনিংয়ে রোহিত যেমন ছিলেন বিধ্বংসী তেমনি অধিনায়কত্বেও ছিলেন প্রখর। সেই সাথে রানের ফুয়ারা ছুটিয়েছেন কোহলি, আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে। শ্রেয়াস আইয়্যার, লোকেশ রাহুলরাও ব্যাট হাতে ছন্দেই ছিলেন। ওদিকে ব্যাটিংয়ের মত বোলিংয়েও উজ্জ্বল ভারতীয় বোলাররা। মোহহামদ সিরাজ, মোহাম্মদ শামি, জস্প্রীত বুমরাহদের গতি আর সুইংয়ে নাকাল হয়েছে প্রতিপক্ষ ব্যাটাররা, সেই সাথে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবদের স্পিন ঘূর্ণিতে নাস্তানাবুদও হতে হয়েছে। ফলে অসাধারণ দলগত পারফর্ম্যান্স দিয়েই সাফল্যের গল্প লিখে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে স্বাগতিকরা। 

এদিকে নিউজিল্যান্ডের জন্য এটি টানা তৃতীয় সেমিফাইনাল। ২০১৫ তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষেও মেলে নাটকীয় এক পরাজয়। এবার তাদের সামনে সুযোগ টানা তৃতীয়বারের মত ফাইনালে যাওয়ার। কিউইরাও তেমন স্বপ্নই দেখছে।

প্রথম চার ম্যাচে জিতে বিশ্বকাপে দারুণ কিছুর বার্তাই দিয়েছিল নিউজিল্যান্ড। তবে ভারতের বিপক্ষে হার দিয়েই পরাজয়ের শুরু। এরপর আরও তিন ম্যাচে হারে কিউইরা। ফলে অনেকটাই অনিশ্চিত হয়েছিল শেষ চারের টিকিট। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিতে পেরেছে তারা। এবারের আসরে ব্ল্যাক ক্যাপসদের হয়ে আলো ছড়িয়েছেন রাচীন রবীন্দ্র। নিজের প্রথম বিশ্বকাপেই রানের ফুয়ারা ছুটিয়েছেন তিনি।

এছাড়া ডেভন কনওয়ে, ডেরিল মিচেল, টম লাথামরা যে কোনো দিন হয়ে ওঠতে পারেন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। চোটের কারণে আসরের পুরোটা খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে মাঠে ফিরেই তিনি রানের দেখা পেয়েছেন। বল হাতে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিরাও আছেন ছন্দে। এবারের আসরে ভারতের বিপক্ষে ধর্মশালার ম্যাচটিতে নিউজিল্যান্ড হারলেও ভালোই প্রতিরোধ গড়েছিল কিউইরা।

এদিকে দুই দলের আজকের সেমিফাইনালের আগে বিবেচনায় আসছে পরিসংখ্যান। যেটিতে ভারতের থেকে বেশ এগিয়েই আছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে এ পর্যন্ত আইসিসি ইভেন্টে ১৩ বার খেলেছে স্বাগতিকরা যার মধ্যে জয় মাত্র ৪টিতে। ওয়ানডে বিশ্বকাপেই দশ বারের দেখায় ভারতের ৪ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় ৫টি, ১টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। 

তবে শুধু একদিনের ক্রিকেটের হিসাবে অবশ্য এগিয়ে আছে স্বাগতিকরাই। দুই দল মুখোমুখি হয়েছে মোট ১১৭টি ম্যাচে। যার মধ্যে ভারত জয় পেয়েছে ৫৯টিতে যেখানে কিউইদের জয় ৫০টি। ১টি ম্যাচ ড্রয়ের সাথে ৭টিই হয়েছে পরিত্যক্ত। বিশ্বকাপেরই ধর্মশালায় দুই দলের ম্যাচটি ছাড়াও এ বছর খেলা ৩টি ম্যাচেও জয়ের দেখা পেয়েছে ভারতই। এমন পরিসংখ্যান নিয়েই আজ ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে নামবে দুই দল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম