শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

টস জিতে বোলিংয়ে নিউজিল্যান্ড


DhakaReport24.com || 2023-11-01 14:23:30
টস জিতে বোলিংয়ে নিউজিল্যান্ড

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। বুধবার (১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে পোটিয়াদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। 

জয় দিয়ে বিশ্বকাপ দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে চার উইকেট ও অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে কিছুটা অস্বস্তিতে রয়েছে কিউইরা। এই ম্যাচ দিয়ে জয় জয়ের ধারায় ফিরতে মরিয়া তারা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড। লকি ফার্গুসনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন টিম সৌদি।

অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। নেদারল্যান্ডসের কাছে অঘটনের শিকার হলেও শেষ তিন ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড,বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিতের পথে আরও একধাপ এগিয়ে যেতে চায় তারা। দক্ষিণ আফ্রিকাও এই ম্যাচে মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। তাবরিশ সামশির পরিবর্তে একাদশে ফিরেছেন পেসার কাগিসো রাবাদা।

নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (অধিনায়ক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও লিজাড উইলিয়ামস।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম