শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়


DhakaReport24.com || 2023-10-17 11:13:15
রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

ক্লাব হোক বা জাতীয় দল- ৩৮ বছর বয়সেও পারফরম্যান্সে দ্যুতি ছড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরো বাছাইপর্বে এবার পরপর দুই ম্যাচে করলেন জোড়া গোল।

তার দাপুটে পারফরম্যান্সের রাতে গতকাল বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।

নিজেদের মাঠে পঞ্চম মিনিটেই পিছিয়ে যায় বসনিয়া। পেনাল্টি থেকে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ২৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেস, ৩২ মিনিটে জোয়াল ক্যানসেলো এবং ৪১ মিনিটে জোয়াও ফেলিক্স জালের দেখা পেলে বড় জয় নিশ্চিত হয় পর্তুগালের। যদিও দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখাই পায়নি তারা।

আট ম্যাচের সবক'টিতে জিতে 'জে' গ্রুপের শীর্ষে পর্তুগাল। ইউরোর মূলপর্বের টিকিট আগেই কেটে রেখেছে তারা। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। আর ৯ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ বসনিয়ার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম