শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

টস জিতে বোলিংয়ে ভারত, একাদশে গিল


DhakaReport24.com || 2023-10-14 14:20:30
টস জিতে বোলিংয়ে ভারত, একাদশে গিল

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছেন স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারা। অস্ট্রেলিয়াকে ৬ উইকেট ও আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। একাদশে ফিরেছেন শুভমান গিল। বাদ পড়েছেন ইশান কিষাণ।

অপরদিকে, পাকিস্তানও জয় দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারাও। নেদারল্যান্ডকে ৮১ রান ও শ্রীলঙ্কাকে রেকর্ড রান তাড়া করে ৬ উইকেটে জয় পায় বাবর আজমের দল। ভারতের বিপক্ষে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে পাকিস্তান।

  
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম