রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

দক্ষিণ আফ্রিকার ইনিংস থামলো ৩১১ রানে


স্পোর্টস ডেস্ক
DhakaReport24.com || 2023-10-12 19:09:45
দক্ষিণ আফ্রিকার ইনিংস থামলো ৩১১ রানে

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৪২৮ রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে তারা। প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় ম্যাচেও জ্বলে ওঠে দক্ষিণ আফ্রিকা। তবে আজকে ৩১১ রানেই থামতে হলো টেম্বা বাভুমার দলকে।

বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি কক ও এইডেন মার্করামের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য অস্ট্রেলিয়ান দরকার ৩১২ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। শুরু থেকেই এই দুই ওপেনার দেখেশুনে খেলতে থাকেন।

দলীয় ১০৮ রানে ভাঙে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি। ৫৫ বলে ৩৫ করে ফিরে যান টেম্বা বাভুমা।

এরপর রসি ভ্যান ডার ডুসেনকে নিয়ে একাই তাণ্ডব চালান ডি কক। রসি ভ্যান ডার ডুসেন ৩০ বলে ২৬ রান করে ফিরে যান।

১৫৮ রানে ২ উইকেট হারিয়ে এইডেন মার্করামের সঙ্গে জুটি বাঁধেন ডি কক। ৯০ বলে তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। যার মধ্যে আটটি চার ও পাঁচটি ছয়ের মার রয়েছে।

কিন্তু সেঞ্চুরি তুলে নিলেও নিজের ইনিংস বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে ফিরে যান সাজঘরে।

ডি ককের বিদায়ের পর হেইনরিচ ক্লাসেনের সঙ্গে জুটি বাঁধেন এইডেন মার্করাম। এর মাঝেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ৪১ বলে ৫০ রান করেন তিনি। যার মধ্যে রয়েছে ৬টি চার মার ও ১টি ছয়ের মার। অর্ধশতক তোলার পর নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি মার্করামও। প্যাট কামিন্সের শিকার হয়ে ৪৪ বলে ৫৬ করে ফিরে যান সাজঘরে।

এইডেন মার্করামের পথ ধরে ফিরে যান হেইনরিচ ক্লাসেনও। দলীয় ২৬৭ রানে জশ হ্যাজলউডের শিকার হয়ে পথ ধরেন প্যাভিলিয়নের। আউট হওয়ার আগে ২৭ রান করেন তিনি।

হেইনরিচ ক্লাসেনের বিদায়ের পর ডেভিড মিলার ও মার্কো জানসেনের ৪৩ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওবারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে দক্ষিণ আফ্রিকা।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম