শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

ভারতের বিপক্ষে আফগানদের ফাইটিং স্কোর


ক্রীড়া প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-11 18:46:00
ভারতের বিপক্ষে আফগানদের ফাইটিং স্কোর

হাশমতউল্লাহ শহিদি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের জোড়া ফিফটিতে ভারতের বিপক্ষে ২৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান।

বুধবার ভারতের দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬৩ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান।

এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ১২৮ বলে ১২১ রানের জুটি গড়েন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। এই জুটিতে দুজনেই তুলে নেন ফিফটি।

তিন উইকেটে ১৮৪ রান করা আফগানিস্তান এরপর সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে। ৬৯ বলে ২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৬২ রান করে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই।

এরপর মোহাম্মদ নবির সঙ্গে ৫০ বলে ৪১ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। দলীয় ২২৫ রানে ৮৮ বলে ৮টি চার আর এক ছক্কায় ৮০ রান করে ফেরেন।

এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন আফগান ব্যাটসম্যান। শেষ দিকে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে তিনশতাধিক রান করার সম্ভাবনা জাগানো আফগানরা শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭২ রান করে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম