শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

এবারের বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরিয়ান জো রুট


ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-10-05 16:50:15
এবারের বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরিয়ান জো রুট

বিশ্বকাপের সব অর্জনই বড়। জো রুটের নামটিও লেখা হয়ে গেলো অর্জনের খাতায়, রেকর্ডে। এবারের বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরিটি যে এসেছে ইংলিশ এই ব্যাটারের হাত ধরে!

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দায়িত্বশীল এক ফিফটি হাঁকিয়েছেন জো রুট। দলীয় ৪০ রানে প্রথম উইকেট হারানোর পর উইকেটে আসেন এই ব্যাটার। এখন পর্যন্ত খেলে যাচ্ছেন।

এরই মধ্যে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম ফিফটি। ৫৭ বলে পঞ্চাশ ছুঁয়েছেন রুট।

১১৮ রানে তুলতে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই আছে ইংলিশরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন রুট। অধিনায়ক জস বাটলার খেলছেন মারকুটে ভঙ্গিমায়। ৩০ বলে ৩০ রানে অপরাজিত তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান।

আহমেদাবাদে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টম ল্যাথাম। শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে ৪৬ বলে ৪০ রান তোলেন দুই ওপেনার জনি বেয়ারস্টো আর ডেভিড মালান।

মালান ধীরগতির ছিলেন। ২৪ বলে ১৪ করা এই ওপেনারকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ফেরান ম্যাট হেনরি। অষ্টম ওভারে প্রথম উইকেট হারায় ইংলিশরা।

থিতু হয়ে গিয়েছিলেন জনি বেয়ারস্টো। ৩৫ বলে ৩৩ রান করে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে থামতে হয়েছে তাকেও। তবে স্বভাবজাত মারকুটে ব্যাটিং থেকে বের হতে পারেননি হ্যারি ব্রক।

রাচিন রাবিন্দ্রর যে ওভারে আউট হয়েছে, তার আগের তিন বলে দুটি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান এই ব্যাটার। ১৬ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৫ করে ড্রেসিংরুমে ফেরেন ব্রুক। একশর আগে (৯৪ রানে) ৩ উইকেট হারায় ইংলিশরা।

নিউজিল্যান্ডের স্পিন আক্রমণে আত্মসমর্পন করেছেন মঈন আলিও। ব্যক্তিগত ১৭ বলে ১১ রানে গ্লেন ফিলিপসকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন এই অলরাউন্ডার।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম