শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপে বাংলাদেশের পথেই হাঁটল আফগানিস্তান!


DhakaReport24.com || 2023-10-03 15:36:00
বিশ্বকাপে বাংলাদেশের পথেই হাঁটল আফগানিস্তান!

গত বছর এশিয়া কাপের আগে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছিলেন সাবেক ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। এরপর থেকে বাংলাদেশ দলের অলিখিত কোচের দায়িত্বে ছিলেন শ্রীরাম।

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে সে যাত্রাটা মধুর হয়নি শ্রীরামের। আরেকটি বিশ্বকাপের আগে টাইগারদের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধছেন তিনি। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীরাম।

এবার বাংলাদেশের পথেই হাঁটল আফগানিস্তান। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে কন্ডিশনের কথা মাথায় রেখে ভারতের সাবেক ক্রিকোর অজয় জাদেজাকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। 

১৫ টি টেস্ট ম্যাচ খেলা অজয়, ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় দলে ছিলেন। ১৯৬ টি ওডিআই ম্যাচ খেলেছেন, আছে ১১১ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা।

অজয়ের অভিজ্ঞতা যে আফগান দলের কাজে লাগবে, তা অনুমেয়। ভারতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। নেতার দায়িত্ব সম্পর্কে তার জানা আছে। আর সবচেয়ে বেশি কাজে লাগবে বোধহয়, ভারতীয় কন্ডিশন আর পিচ নিয়ে ড্রেসিংরুমে অজয়ের পরামর্শগুলো।

কন্ডিশন নিয়ে আরও পরিষ্কার ধারণা নিতেই হয়তো একজন ভারতীয়কেই নিজেদের দলের সাথে যুক্ত করেছে আফগান বোর্ড। বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ আগামী ৭ অক্টোবর, বাংলাদেশের বিপক্ষে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম