শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

মঙ্গলবার তৃতীয় ওয়ানডে ম্যাচের অধিনায়ক শান্ত


ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-09-24 20:51:45
মঙ্গলবার তৃতীয় ওয়ানডে ম্যাচের অধিনায়ক শান্ত

আগামী মঙ্গলবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই ম্যাচে একাধিক পরিবর্তন এনেছে স্বাগতিকরা। লিটন বিশ্রামে থাকায় এই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। লিটনের মতো বিশ্রামে আছেন ওপেনার তামিম ইকবালও।

শান্ত ছাড়াও তৃতীয় ওয়ানডে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। রোববার এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে হয় পরিত্যক্ত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচটি জিততে পারলে সিরিজ ড্র করতে পারবে বাংলাদেশ। না হলে ১৫ বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারতে হবে কিউইদের বিরুদ্ধে।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম