বিপিএলের দশম আসরের প্লেয়ার ড্রাফটে 'এ' ক্যাটাগরির একমাত্র দেশি ক্রিকেটার ছিলেন মুশফিকুর রহিম। তার ভিত্তিমূল্য ছিল ৮০ লাখ টাকা। আজ রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত বিপিএলের প্লেয়ার ড্রাফটো তাকে দলে নিল ফরচুন বরিশাল।
দলটিতে আগে থেকেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।
এখন পর্যন্ত বরিশালের দলটি হয়েছে এরকম- তামিম, মাহমুদউল্লাহ, খালেদ, মিরাজ, মুশফিক, ইব্রাহিম জারদান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, রাকিবুল জুনিয়র, সাইফুদ্দিন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম