শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

৫১ রানে অলআউট বাংলাদেশ, ফাইনালে ভারত


DhakaReport24.com || 2023-09-24 12:35:15
৫১ রানে অলআউট বাংলাদেশ, ফাইনালে ভারত

এশিয়ান গেমসের নারী প্রতিযোগিতায় বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। হাংঝুতে টি-টোয়েন্টি ফরম্যাটের এই খেলায় প্রথমে ব্যাট করা বাংলাদেশের মেয়েরা মাত্র ৫১ রানে অলআউট হয়। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৭০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার উইকেট হারায় ভারত। ব্যক্তিগত ৭ রানে মারুফা আক্তারের বলে আউট হন স্মৃতি। আর শেফালিকে ১৭ রানে বোল্ড করেন ফাহিমা খাতুন। জেমিজা রদ্রিগেজ ১৫ বলে ২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পুজা বাস্তরকারের তোপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা (১২) ছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। ভারতীয় বোলার পুজা বাস্তরকারে ৪টি উইকেট লাভ করেন।

এই আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলেছিল। যেখানে শেষ আটে বাংলাদেশ-হংকং ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম