শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

এবার এশিয়ান গেমসে খেলবে যবিপ্রবির শুভ ও ইলিয়াস


দিশা প্রিয়া মিষ্টি (যবিপ্রবি প্রতিনিধি)
DhakaReport24.com || 2023-09-22 21:08:00
এবার এশিয়ান গেমসে খেলবে যবিপ্রবির শুভ ও ইলিয়াস

চীনে অনুষ্ঠিত এবারের এশিয়ান গেমসে অংশগ্রহণ করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আল নাহিয়ান শুভ ও মো. ইলিয়াস।

যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-নাহিয়ান শুভ খেলবেন বাংলাদেশ জাতীয় হকি দলের হয়ে এছাড়া একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইলিয়াস খেলবেন তায়কোয়ান্দোকা-৫৮ কেজিতে।

আগামী ২৪ সেপ্টেম্বর (রবিবার) চীনের হংজু তে জাপানের বিপক্ষে প্রথম মাঠে নামবে বাংলাদেশ জাতীয় হকি দল আর ২৫ সেপ্টেম্বর (সোমবার) মাঠে নামবেন বাংলাদেশের ফাইট ইভেন্টের একমাত্র খেলোয়াড় ইলিয়াস। ১৯তম এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ১৮ সদস্য বিশিষ্ট একটি হকি দল কোরিয়ান কোচ ইয়াং কুই কিম ও ম্যানেজার মাহবুব ঈষাণ রানার নেতৃত্বে ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন। ২০ দিনের এই সফরে নিজ বিশ্ববিদ্যালয় ও দেশকে এগিয়ে নিতে চান শুভ।

দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে আল নাহিয়ান শুভ বলেন, বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে খেলার অনুভূতি বলে বুঝানোর ভাষা আমার নেই। এই খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি অনেক আনন্দিত। সবচেয়ে বড় পাওয়া হলো বাংলাদেশের পতাকাকে এশিয়ার মঞ্চে তুলে ধরতে পারবো। দেশের হয়ে সেমিফাইনাল খেলতে চাই, দেশের সাথে সাথে আমার বিশ্ববিদ্যালয়কেও সম্মানিত করতে চাই।

মো. ইলিয়াস বলেন, গত সাউথ এশিয়ান গেমসে ছিল আমার প্রথম আন্তর্জাতিক গেমস। যেহেতু এবারের আসরটি আরও বড় পর্যায়ের, পূর্বের অভিজ্ঞতায় কিছুটা চাপ কমেছে। আমি এই ইভেন্টে নিজের সেরা পয়েন্ট পেতে চাই।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম