শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

মেসি এখনো যার অপেক্ষায় রয়েছেন


স্পোর্টস ডেস্ক
DhakaReport24.com || 2023-09-22 15:12:45
মেসি এখনো যার অপেক্ষায় রয়েছেন

কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে সব স্বপ্নপূরণ করলেও লিওনেল মেসির এমন একটি ইচ্ছা রয়েছে, যা এখনো সামনে আসেনি। এখনো তিনি একজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ক্রীড়াবিষয়ক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সে কথাই জানালেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির জীবনে ফুটবলের জায়গা দখল করেছে পরিবার। সন্তানদের মুখ দেখার পর থেকেই অগ্রাধিকারের জায়গাটি পালটে ফেলেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা।

মেসি-রোকুজ্জো দম্পতির কোলজুড়ে বড় সন্তান থিয়াগো এসেছে ২০১২ সালে। তিন বছর পর জন্ম নেয় মাতেও এবং এর তিন বছর পর তাদের ঘর আলো করে আসে তৃতীয় ছেলে চিরো। এই দম্পতি যে দীর্ঘদিন ধরে মনে মনে কন্যাসন্তান কামনা করছেন, তা মেসি নিজের মুখেই বললেন।

বৃহস্পতিবার আর্জেন্টাইনভিত্তিক ওলগা নামক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, আমরা আরও একটি সন্তান নিতে চাই। দেখি এবার মেয়ে হয় কিনা। আন্তোনেলা একজন ভালো মা। আমি তার প্রতি মুগ্ধ। সে ২৪ ঘণ্টা সন্তানদের সঙ্গে থাকে। ভ্রমণ, খেলা, প্রাক-মৌসুম, জাতীয় দলের কারণে আমাদের বেশিরভাগ সময় দূরে থাকতে হয়।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম