শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাকিবের ৫৫তম ফিফটি


অনলাইন ডেস্ক
DhakaReport24.com || 2023-09-15 17:43:45
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাকিবের ৫৫তম ফিফটি

দলের বিপর্যয়ের মুখে হাল ধরলেন। তরুণ তাওহিদ হৃদয়ও ভালো সঙ্গ দিচ্ছেন। এরই মধ্যে জুটিতে এসেছে ১০১ রান। সাকিব আল হাসান তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি তুলে নিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬০ রান। সাকিব ৮০ আর হৃদয় ৪০ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।


কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিয়মরক্ষার এই ম্যাচে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে সাকিবদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ব্যাটিং ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। নিয়মরক্ষার ম্যাচেও যাচ্ছেতাই ব্যাটিংয়ে শুরু হলো টাইগারদের। ২৮ রান তুলতে তারা হারিয়ে বসেছে ৩ উইকেট।

আরও একবার ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস। এবার রানের খাতাই খুলতে পারেননি। ২ বলে ০ করে মোহাম্মদ শামির দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন লিটন।

পরের ওভারে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়েছেন দারুণ শুরু করা তানজিদ হাসান তামিমও। তার ব্যাটে বল লেগে ভেঙে গেছে স্টাম্প। ১২ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করেন তরুণ এই ওপেনার।

এনামুল হক বিজয় দীর্ঘদিন পর সুযোগ পেয়েছিলেন। কিন্তু এমনই দৃষ্টিকটু শট খেলে ফিরলেন, আবারও তার জন্য দলে জায়গা পাওয়া কঠিনই হবে।

ভারতীয় পেসার শার্দুল ঠাকুরকে চার্জ করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন বিজয়, ক্যাচটি সহজেই গ্লাভসবন্দী করেন উইকেটরক্ষক। ১১ বলে ৪ রানে থামে বিজয়ের প্রত্যাবর্তন ইনিংস।

একের পর এক উইকেট পড়ছে। ধস থামাতে প্রমোশন দিয়ে পাঁচ নম্বরে পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকে। মিরাজ দুইবার জীবন পান। তারপরও ইনিংস বড় করতে পারেননি। ২৮ বলে ১৩ করে অক্ষর প্যাটেলের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। ৫৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম