শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

এবার ৪২ ওভারে নেমে এল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ


DhakaReport24.com || 2023-09-14 21:02:15
এবার ৪২ ওভারে নেমে এল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

বৃষ্টিতে ম্যাচটি ৪৫ ওভারে নেমে এসেছিল আগেই। আরেক দফা বৃষ্টির পর এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি নেমে এসেছে ৪২ ওভারে। এর আগে ২৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছিল পাকিস্তান। শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে ধুঁকছিল তারা।

বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান, তিনি ব্যাটিং করছিলেন ২২ রানে। বিরতির ঠিক আগে আউট হন মোহাম্মদ নেওয়াজ। টসে জিতে আগে ব্যাটিং করছে পাকিস্তান। ৪২ ওভারে নেমে আসার পর ৩ জন বোলার করতে পারবেন ৮ ওভার করে। দুজন করতে পারবেন ৯ ওভার করে।

এ ম্যাচ শুরুর আগে থেকেই বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টিতে এর আগে নির্ধারিত সময়ে হতে পারেনি টস। বিকেল ৩টার একটু আগে সিদ্ধান্ত হয়, আর বৃষ্টি না হলে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় টস হবে। আর খেলা শুরু হওয়ার কথা ছিল ৩-৪৫ মিনিটে। কিন্তু আবারও বৃষ্টি শুরু হওয়ায় অপেক্ষা বাড়ে।

এরপর বিকেল ৫-১০ মিনিটের দিকে বৃষ্টি থামে। মাঠ পর্যবেক্ষণের পর খেলা শুরুর সময় জানান আম্পায়াররা। ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় ৫-৪৫ মিনিটে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের এ ম্যাচটি কার্যত সেমিফাইনাল। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কা—দুই দলকেই হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আজকের ম্যাচে যারা জিতবে, তারা আগামী ১৭ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের সঙ্গী হবে।

বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে পাকিস্তানের। সে ক্ষেত্রে নেট রানরেটে এগিয়ে থাকায় ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। ফাইনালের দৌড় থেকে বাংলাদেশ ছিটকে গেছে আগেই।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম