শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

তাসকিনের তুলনায় হাসান ভালো বল করেছে: সাকিব


DhakaReport24.com || 2023-07-17 10:20:00
তাসকিনের তুলনায় হাসান ভালো বল করেছে: সাকিব

দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিট। কদিন আগেও যে বাংলাদেশ ছিলো সম্পূর্ণ স্পিন নির্ভর এক দল, সেখানে এখন দাপট দেখাতে শুরু করেছেন পেস বোলাররা। কখনো তাসকিন, কখনো মুস্তাফিজ, কখনোবা হাসান বা এবাদত, প্রায় সব ম্যাচেই বল হাতে বাংলাদেশের হয়ে পার্থক্য গড়ে দিচ্ছেন পেসাররাই।  

আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচেও বল হাতে দারুণ স্পেল উপহার দিয়েছেন পেসাররা। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানের কাছেই জানতে চাওয়া হলো, আজকের দিনে কোন পেসার সেরা ছিলেন। দ্বিধাহীন কণ্ঠে সাকিব জানালেন, হাসান মাহমুদের নাম। 

 ম্যাচে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তাসকিন আহমেদ। সেরা পেসার হিসেবে নাম স্বাভাবিকভাবেই সবার আগে আসবে। তবে ৩ ওভার বল করে ২০ রান দিয়ে কোনো উইকেট না পাওয়া হাসান মাহমুদকেই ভালো বোলার বলছেন অধিনায়ক সাকিব।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোন বোলার ভালো করেছে এমন প্রম্নের জবাবে হাসানের নাম বললেও সাকিব কৃতিত্বটা ছড়িয়ে দিয়েছেন পুরো বোলিং আক্রমণে, ‘আমার কাছে তো মনে হয়েছে, তাসকিনের চেয়ে হাসান ভালো বল করেছে। আমরা যারা পাঁচ-ছয়জন আছি, তাদের কাজই ব্যাটসম্যানদের কাজটা সহজ করা।’

 ম্যাচে দারুণ শুরুর পর দ্রুত আউট হয়েছেন লিটন দাস-আফিফ হোসেন। তবে, পরপর উইকেট হারালেও অধিনায়ক সাকিবের বিশ্বাস ছিল জয়ের প্রতি, ‘হুটহাট কয়েকটা উইকেট পড়ে গেলেও নার্ভাস হওয়ার মতো কিছু আসলে ছিল না। আমাদের শুরুটা যে রকম হয়েছিল, জানতাম যে আমরা সব সময় ওদের চেয়ে এগিয়ে আছি। মাঠের যে কন্ডিশন ছিল, ওদের স্পিনারদের জন্য কাজটা কঠিন হবে, এটা জানতাম।’

আফিফ হোসেনকে দেখা গেল ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে, সাকিব নিজে ৪ নম্বরে না নেমে পাঠিয়েছেন তাওহীদ হৃদয়কে। কেন এমন সিদ্ধান্ত সেই প্রশ্নের উত্তরে অধিনায়ক বললেন, ‘আমি ও কোচিং স্টাফরা মিলে চেয়েছিলাম, তরুণেরা বেশি সময় ধরে ব্যাটিং করুক, ম্যাচটা শেষ করুক।’

বাংলাদেশ অধিনায়ক বলছেন এই আত্মবিশ্বাস কাজে দিবে আসন্ন বড় টুর্নামেন্টগুলোতে, ‘ওয়ানডে দলে যারা খেলে, তাদের অনেকেই এই টি-টোয়েন্টি দলেও আছে। ফলে ওরা এখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপে যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম