শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ক্রীড়া

৮ বছর পর বিশ্বকাপে উঠতে জিম্বাবুয়ের লক্ষ্য ২৩৫


DhakaReport24.com || 2023-07-04 18:34:45
৮ বছর পর বিশ্বকাপে উঠতে জিম্বাবুয়ের লক্ষ্য ২৩৫

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ৯টি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সরাসরি আটটি দল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। বাকি দুই দলের জন্য জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাচাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। যেখানে শ্রীলঙ্কা প্রথম দল হিসেবে ভারতের টিকিট নিশ্চিত করেছে। অপরদিকে বাকি একটি জায়গার জন্য লড়ছে তিন দল। বুলাওয়েতে আজ বিশ্বকাপের জায়গা নিশ্চিতের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক জিম্বাবুয়ে। আজকের ম্যাচ জিতলেই ৮ বছর পর বিশ্বকাপে খেলার টিকিট পাবে সিকান্দার রাজারা। এমন সমীকরণের দিনে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করেছে স্কটিশরা। 

সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিশ্বকাপে কোয়ালিফাই করার রাস্তা কঠিন করে ফেলে জিম্বাবুয়ে। কেননা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে স্কটল্যান্ড। আজকের ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার। জিম্বাবুয়ে গ্রুপ পর্বে সব কটি ম্যাচ জেতায় দুই পয়েন্ট এগিয়ে রয়েছে স্কটিশদের থেকে। আজকের ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শন উইলিয়ামসদের বিশ্বকাপ। 

কুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ আরভিন। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই সাবধানে বোলিং করতে থাকে ব্লেসিং মুজারাবানিরা। 

ওপেনিং জুটিতে স্কটল্যান্ড অর্ধশৎ রান তুলে দারুণ শুরুর ইঙ্গিত দেয়। তবে ইনিংসের ১৭তম ওভারে টেন্ডায় চাতারার বলে বোল্ড হন স্কটিশ ওপেনার ক্রিস্তোফার ম্যাকব্রাইড। দলীয় ৫৬ রানে প্রথম উইকেট হারিয়ে দেখেশুনে খেলতে থাকে রিচি বেরিংটনের দল। 


দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাথিউ ক্রস ও ব্রেন্ডন ম্যাকমুলান বড় রানের আশা জাগায়। কিন্তু শন উইলিয়ামসের ঘূর্ণিতে দলীয় ১০২ রানে ২৬তম ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ওপেনার ক্রস। 

এরপর আর ম্যাচের হাল ধরতে পারেনি স্কটল্যান্ড। জিম্বাবুয়ের স্পিনারদের ঘূর্ণিতে ভেঙে পড়ে বেরিংটনদের মিডেল অর্ডার। ১০২ রানে ১ উইকেট থেকে ১৭০ রানে ৭ উইকেট হারিয়ে দ্রুত অলআউটের শঙ্কায় পড়ে স্কটিশরা। 

শেষদিকে মাইকেল লিস্কের ঝড়ো ৩৪ বলে ৪৮ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রানের লড়াকু পুঁজি পায় স্কটল্যান্ড।  
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম